সারা ভারত সংযুক্ত কিষাণ সভার ২১ তম ফালাকাটা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সারা ভারত সংযুক্ত কিষাণ সভার ২১ তম ফালাকাটা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার ফালাকাটা ব্লকের হেদায়েত নগর এস সি যশোদা প্রাথমিক বিদ্যালয়ে। এদিন সারের কালো বাজারি বন্ধ করা, ব্লকে কৃষি ভিত্তিক শিল্প স্থাপন করা, দ্রব‍্য মূল্য বৃদ্ধি রোপ করা, ১০০ দিনের কাজের বিল প্রদান ও অবিলম্বে কাজ চালু করা, ব্লকে বহুমুখী হিমঘর স্থাপন করা, জটেশ্বরকে ব্লক ও ফালাকাটাকে মহকুমা ঘোষণা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন, আর, এস,পি-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল বনিক ছিলেন দলের জেলা সম্পাদক সুব্রত রায়, সারা ভারত সংযুক্ত কিষাণ সভার জেলা সম্পাদক জ্ঞানেন দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *