জটেশ্বর হেদায়েতনগর শান্তিনগর কলোনী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন এর শুভ সূচনা করা হলো রবিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বর হেদায়েতনগর শান্তিনগর কলোনী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন এর শুভ সূচনা করা হলো রবিবার। এদিন সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও ওই এলাকার সকল অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ সকল শিক্ষানুরাগীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই শোভাযাত্রাটি সংশ্লিষ্ট বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এবং বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের বিদ্যালয়ে ফিরে এসে শেষ হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হোড় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কার্তিক সাহা, সোমনাথ গোস্বামী, দিব্যেন্দু কুমার রায়, প্রনিমা রায়, ছাত্র ছাত্রী, অভিভাবক, প্রাক্তন ছাত্র ছাত্রী সহ অনেকেই। জানা গিয়েছে, আগামীতে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের দ্বিতীয় ধাপে সাংস্কৃতিক আনুষ্ঠান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *