নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল রানাঘাটে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল রানাঘাটে। রানাঘাট পুরসভার পক্ষ থেকে এদিন রানাঘাট সুভাষ এভিনিউয়ে নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মাল্যদান করা হয় রানাঘাট উপ সংশোধনাগার সংলগ্ন নেতাজি মূর্তিতে।মাল্যদান করেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপ- পুরপ্রধান আনন্দ দে সহ রানাঘাট পুররসভার কাউন্সিলর বৃন্দ। নেতাজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *