আবদুল হাই, বাঁকুড়াঃ এবার ভাত,ডাল, সোয়াবিন শুধু নয় পাতে পড়বে মুরগির মাংস। সরকারের নির্দেশ পেতেই অনেক আগেই ফল সহ আরও পুষ্টিকর খাবার বিদ্যালয়ে বিদ্যালয়ে দেওয়া শুরু হয়ে গেছে। এদিন বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুলে মিড ডে মিলে অন্যান্য তরকারির সাথে পড়ুয়াদের পাতে মাংস পড়লো।মিড ডে মিলে মাংস থাকায় খুবই খুশি পড়ুয়ারা।জানা যায় , এই বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রের সংখ্যা ৮২০ জন। আজ স্কুলে উপস্থিত ছিল ৮ ০০জন । এদিন মিড ডে মিল কর্মীদের সাথে খাওয়ানোতে শিক্ষক শিক্ষিকাদের হাত লাগাতে দেখা গেল। আর হাসিমুখে পড়ুয়াদের মিড ডে মিল খেতে দেখা গেল ।
৮০০ পড়ুয়ার পাতে পড়লো মাংস,খাওয়ানোতে হাত লাগালেন শিক্ষকেরাও।












Leave a Reply