সরস্বতী পুজোর থিম প্রজাতন্ত্র দিবস , ফুটে উঠল স্বাধীনতা সংগ্রামীদের ছবি।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পুজো গুলোর অন্যতম সোনামুখী বি জে হাইস্কুলের সরস্বতী পুজো।প্রতি বছরই কোন না কোন চমক দেখা যায়। এবারেও সরস্বতী পুজোতে ছন্দপতন ঘটেনি।এবারও দর্শকদের তাক লাগিয়েছে। মন্ডপের থিম প্রজাতন্ত্র দিবস।থিমের মাধ্যমে ছাত্র ছাত্রীরা পুজো মন্ডপে ফুটিয়ে তুলেছে
৭৪ তম প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন ধরনের রং দিয়ে ভারতমাতাকে তৈরি করা হয়েছে।মন্ডপে দেখা গেল বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি। এবারের সরস্বতী পুজোর থিম ইতিমধ্যেই দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে। আর আপনিও আসুন না সোনামুখী বি জে হাইস্কুলের সরস্বতী পুজো মন্ডপে । আপনারও ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *