পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় বর্ধমানের এগ্রিকালচার ফার্মের এক্সটেনশন ট্রেনিং সেন্টারে আজ থেকে শুরু হল আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির। ২৮শে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও
তথ্য ও সংস্কৃতি বিভাগের রাজ্য চারুকলা পর্ষদের আয়োজিত এই প্রশিক্ষণ শিবর।এই অনুষ্ঠানে মোট ৬টি জেলার থেকে অংশগ্রহণ করেছেন ছাত্র-ছাত্রীরা।
উপস্থিত ছিলেন চারুকলা প্রশিক্ষনের চিত্র প্রখ্যাত শিল্পী হরিদ প্রসাদ থেকে শুরু করে বর্ধমান সাউথ মহকুমা শাসক ও এক গুচ্ছা চিত্রশিল্পী। ক্যামেরার মুখোমুখি হয়ে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি বিভাগের রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই পাঁচ দিনব্যাপী আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। মোট ছটি জেলা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে।সেই জেলা গুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাঁকুড়া। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে চারুকলার বিভিন্ন কাজশেখানো হবে।মোট ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *