জয় জোহার মেলার শুভ উদ্বোধন হলো বর্ধমান দু’নম্বর ব্লকে ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী বিভাগ ও বর্ধমান দু’নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ” জয় জোহার মেলা ২০২৩ “সূচনা হল বর্ধমান ২ নং ব্লকের বাড়িয়াড়া ফুটবল মাঠে ।এই মেলা চলবে আগামী ৩ দিন ধরে।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু মহাশয়, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিথ কুমার মালিক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,বর্ধমান দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুর্বনা মজুমদার ,বর্ধমান ২ পঞ্চায়েতের সমিতি সভাপতি অরুণ গোলদার, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান , কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সনৎ মন্ডল, বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জি সহ পঞ্চায়েত সমিতির কর্মধাক্ষ্য, প্রধান, উপপ্রধান ও সমগ্র বর্ধমান ২ নং ব্লকের আদিবাসী মানুষজন। ক্যামেরার মুখোমুখি হয়ে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, রাজ্যের বিভিন্ন ব্লকের সাথে সাথে বর্ধমান দু’নম্বর ব্লকের বালিয়াড়া মাঠে উদ্বোধন হলো জয় জোহার মেলা। তিন দিন ব্যাপী চলবে এই মেলা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আদিবাসী সম্প্রদায় মানুষদের নিয়ে থাকবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান মঞ্চ থেকে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার বলেন, বালিয়াড়া মাঠে উদ্বোধন হলো জয় জোহার মেলা আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাহিত্য ও সংস্কৃতি, নিয়মকানুন এইসব তুলে ধরতেই এই মেলা। খেলাধুলার পাশাপাশি থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরকারি বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী স্টলও থাকছে এই মেলাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *