কাকগেছিয়াতে বি জি ডিস্ট্রিবিউটরস প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে প্রায় ১০০ জন দুস্থ পরিবারে হাতে মশারী তুলে দেওয়া হলো।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ পুর্ব মেদিনীপুর জেলার কাকগেছিয়াতে বি জি ডিস্ট্রিবিউটরস প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে প্রায় ১০০ জন দুস্থ পরিবারে হাতে মশারী তুলে দেওয়া হলো। সংস্থার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার দুস্থ মানুষের হাতে এই মশারী তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সম্মানীয় বিবেক গোলচা এবং ভাইস প্রেসিডেন্ট এইচ আর সম্মানীয়া একতা ভাটার ও সাউথ বেঙ্গল এর সেলস ম্যানেজার সম্মানীয় সতীশ কুমার সিং সহ আরো অনেকে।এই ধরনের মহতী উদ্যোগ বিগত কয়েক বছর ধরে পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায় করে আসছে এই সংস্থা এবং আগামী দিনে বিভিন্ন এলাকায় স্কুলের প্রয়োজনীয় বই ,আসবাবপত্র খাদ্য সামগ্রী,আরো অন্যান্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেন সংস্থার কর্ণধার।এতে খুশী এলাকার মানুষ সহ সংস্থার কর্মচারী সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *