উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা চত্বরেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল ও গাছ।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা। থানা চত্বরেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল ও গাছ। গোলাপ ফুল থেকে শুরু বিভিন্ন জাতের মরশুমি ফুলের বাহার। যা দেখলে আর থানার মধ্যে পুলিশকে দেখে ভয় লাগবে না। উল্টে মানসিকতার পরিবর্তন ঘটবে।শুধু বিভিন্ন জাতের ফুলই নয়, এই থানা চত্বরেই বিভিন্ন ধরনের সবজি চাষও হচ্ছে। যা দেখে চমকে ওঠার মতো। তারই টানে অনেকে সেলফি তুলতে হাজির হচ্ছেন কালিয়াগঞ্জ থানা চত্বরে। থানা চত্বর এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেন মনে হচ্ছে এটি কোনও পার্ক। যার উদ্যোগে এমনটি সম্ভব হয়েছে তিনি কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস। তাঁর সহযোগিতায় এবং পুলিশকর্মীদের অক্লান্ত পরিশ্রমে ফুলে ফুলে সেজে উঠেছে ফুলের বাগান। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি থানাকেও এমন একটি পার্কের রূপ দেওয়া যেতে পারে, তা কালিয়াগঞ্জ থানা না দেখলে বিশ্বাস করা কঠিন।কালিয়াগঞ্জ থানার অভিনব উদ্যোগে তাই খুশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *