শিবরাত্রি উপলক্ষে ভক্ত সমাগম পাহাড়েশ্বর শিব মন্দিরে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ সমস্ত শৈবতীর্থে মহা ধুমধাম সহকারে পালন করা হচ্ছে শিবরাত্রি। তাই শিবরাত্রি উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দিরে দুপুর থেকেই ভীড় করেছেন ভক্তরা। অগণিত ভক্ত সমাবেশে মুখরিত হয়ে উঠেছে পাহাড়েশ্বর শিব মন্দির৷ আজ সন্ধ্যেয় দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে শিবের মাথায় জল ঢালার জন্য লম্বা লাইন দেখা গেল। জানা যায়, চার প্রহরের শিব পুজোয় নারী পুরুষ নির্বিশেষে সকলেই ব্রত এবং উপবাস পালন করেন। কথিত আছে, দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল আজকের দিনে। তাই আজকের দিনটিকে শিবরাত্রি হিসাবে পালন করা হয়। শিব চতুর্দশীতে সারাদিন উপবাস করে থেকে শিবের মাথার জল, ফুল, বেলপাতা দিয়ে পুজো করেন ভক্তরা। আর এতেই শিবের আশীর্বাদ বর্ষিত হয় পরিবারের সকল সদস্যদের মাথায়। এমনটাই বিশ্বাস করেন শিব ভক্তরা। দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দিরে সঞ্চিতা দাস ও সানন্দা রায় জানান, শিবের মাথায় জল ঢালার জন্য দু’ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। বাবার কাছে সবার মঙ্গল কামনা করব। সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *