হ্যাপি ফ্যামিলি পাবলিক স্কুল এবং হ্যাপি ফ্যামিলি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ যৌথভাবেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়েই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শিশুদের শিক্ষার মাধ্যমে বিকাশ ঘটানোর উদ্যোগ নিয়েই একটি বাংলা এবং ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো। রবিবার মোথা বাড়ির পিডাব্লিউ ময়দান এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এদিন হ্যাপি ফ্যামিলি পাবলিক স্কুল এবং হ্যাপি ফ্যামিলি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ যৌথভাবেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়েই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। তার পাশাপাশি সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট স্কুলের ডিরেক্টর টনি আখতার জানিয়েছেন, পড়ুয়াদের শিক্ষার প্রসার এবং সাধারণ বিকাশের ক্ষেত্রে সব রকম উদ্যোগ নেওয়া হয়ে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানে। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *