সুদীপ সেন, বাঁকুড়া:- বাংলার লোক সঙ্গীত কে যিনি অন্য মাত্রা দিয়েছিলেন তিনি হলেন বাঁকুড়ার বেলিয়াতোড়ের সু সন্তান সুভাষ চক্রবর্ত্তী।
বাংলার লোক গান ভাদু, টুসু, ঝুমুর কে তাঁর নিজস্ব ঘরানা ও স্বতন্ত্র গায়কীর মাধ্যমে এক অনবদ্য উচ্ছতায় নিয়ে গিয়েছিলেন তিনি।
তাঁর বাঁকুড়ার মাটিকে পেনাম করি দিনে দুপুরে শ্রোতাদের মনে ঝড় তুলেছিল।
তারপর তাঁর সাম্প্রতিক সময়ের অতি জনপ্রিয় গান লাল পাহাড়ির দ্যেশে যা। জনপ্রিয়তার শিখরে পৌঁছায়।
সু লেখক, বড়মাপের শিল্পী ও মাটির মানুষ ঝুমূরিয়া সুভাষ চক্রবর্ত্তী শনি বার সকাল ১১ টা ৫৫ মিনিটে এক অজানা দেশে পাড়ি দিলেন।
মর্মাহত বাঁকুড়া জেলার সাথে সারা বাংলার সঙ্গীত মহল।
তিনি রেখে গেলেন তাঁর সুযোগ্য কন্যা সঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্ত্তী কে।












Leave a Reply