আবদুল হাই, বাঁকুড়াঃ বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রখ্যাত ঐতিহাসিক ও বড়ু চন্ডীদাস গবেষক হরিদাস চট্টোপাধ্যায় স্মরণে তুলসী চন্দন পত্রিকার উদ্যোগে ছাতনার কামারকুলি সংলগ্ন জ্ঞান ভবনে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এই সভায় আজ কবিতা পাঠ, লেখকদের সম্মান প্রদান ও হরিদাস চট্টোপাধ্যায় স্মারক সংখ্যা তুলসী চন্দন “তুমি আছো সকলের মাঝে” প্রকাশিত হলো। এই স্মরণসভায় আজ উপস্থিত ছিলেন বাঁকুড়ার অন্যতম লোকককবি কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়, শুভাশিস হালদার, নাট্যকমী বিবেকানন্দ হাজরা, কবি ও শিক্ষক চন্দন কর্মকার সহ শতাধিক কবি, সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্বরা।
প্রখ্যাত ঐতিহাসিক ও বড়ু চন্ডীদাস গবেষক হরিদাস চট্টোপাধ্যায় স্মরণ সভা।












Leave a Reply