পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: –রাজ্যের জঙ্গল রাজত্ব চলছে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে উচিত রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করে রাজ্য পুলিশের ক্ষমতা তুলে নেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে থাকুক, ওই ডিয়ার লটারি বিক্রি করুন আর ৫০০ টাকার ভাতা দিক তাতে আমার কোন অসুবিধা নেই, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের শিবরামপুর বাজারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী,পাশাপাশি নওশাদ আলী জেলে থাকার বিষয় ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কণভয় হামলা, রাজ্যে বিরোধীদের কি কোন জায়গা নেই?? এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কেন্দ্রীয় সরকারের উচিত ৩৫৬ ধরা প্রয়োগ করে পুলিশের ক্ষমতা নিয়ে নেওয়া,মমতা ব্যানার্জি নবান্ন তে বসে থাকুক। ডিয়ার লটারি বেচুক ৫০০ টাকা ভাতা দিক আমাদের কোনো আপত্তি নেই,২৬ এই হারাবো।কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যেখানে জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকেনা,একটা বিধায়ককে মিথ্যা মামলায় ফাসানো হয়,আমরা আদর্শগতভাবে নওশাদ সিদ্দিকীর পার্টির সমর্থক নই, তাদের বক্তব্যের বিরোধী। কিন্তু একজন বিধায়ককে মিথ্যা মামলায় দেড় মাস ধরে জেলে রেখেছে।আজকেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে মেইল করে জানিয়েছি দিনহাটা পুলিশ থানায় ক্ষমতা নিয়ে নেন, সেন্ট্রাল ফোর্স এমন কাল সন্ধ্যা থেকে ওখানে একাধিক বাড়ির জ্বালিয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে। আগামীকাল সকাল বেলায় আমি হাইকোর্টে মেনশন করব নিশীথ প্রামাণিকের ওপর হামলার বিষয়ে বিচার ব্যাবস্থা যেনো হস্তক্ষেপ করে। অন্যদিকে DA র দাবিতে আন্দোলন আরতিব্রতর হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি বলেন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।১০ তারিখের ধর্মঘট সর্বাত্মক হবে,আমি সফল করার আবেদন করছি এবং প্রতিদিন এই আন্দোলনে অনেক মানুষ যুক্ত হচ্ছে,আন্দোলন শেষে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর গণতান্ত্রিক বিসর্জন হবে।
কেন্দ্রীয় সরকারের উচিত ৩৫৬ ধারা প্রয়োগ করে পুলিশের ক্ষমতা তুলে নেওয়া,নন্দীগ্রাম থেকে মন্তব্য শুভেন্দুর।












Leave a Reply