প্রাতঃভ্রমণে বেরিয়ে বাড়ি ফেরা হলো না দুই ব্যক্তির।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে অজানা গাড়ির ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ এলাকায়। মৃত দুজনের নাম স্বপন অধিকারী ও তরুণ দে। আজ সকালে দুজনকেই বাঁকাদহ পেট্রল পাম্পের সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। দুজনকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো আজ ভোরে বিষ্ণুপুর থানার হেতাগোড়া গ্রামের বছর ৬৫ র বাসিন্দা পেশায় পশু চিকিৎসক স্বপন অধিকারী ও বাঁকাদহ গ্রামের বছর ৫৫ র বাসিন্দা পেশায় সাইকেল মেকানিক তরুণ দে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে প্রাতঃভ্রমণে বের হন। দীর্ঘক্ষণ পরে ওই রাস্তা দিয়ে স্থানীয় এক যুবক সাইকেল নিয়ে পেরিয়ে যাওয়ার সময় দেখেন দুজনেই গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছেন। দ্রুত দুজনকেই উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের ধারনা প্রাতঃভ্রমণের সময় বেপরোয়া গতিতে যাওয়া কোনো অজানা গাড়ির ধাক্কায় ওই দুজন আহত হয়েছিলেন। বিষ্ণুপুর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *