মামার বাড়িতে বেড়াতে এসে বাড়ির সানসেটের স্ল্যাব ভেঙে মৃত্যু হল এক বালকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়ির সানসেটের নিচে খেলার সময় হঠাৎই বাড়ির সানসেটের স্ল্যাব ভেঙে পড়ে ওই বালকের উপর। তড়িঘড়ি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বালকের। ঘটনাটি ঘটে আজ বিকেল পাঁচটা নাগাদ । পরিবার সূত্রে জানা যায় ওই যুবকের নাম শুভদীপ প্রামানিক বয়স ১৭ বছর। এই বালকের বাড়ি শান্তিপুর হরিপুরে। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল । গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ দেহটি ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *