
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: শ্যামাপুজোকে ঘিরে দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে প্রস্তুতি। এবছর বাদামাইল বিবাদী সংঘের ৪৯তম বর্ষের শ্যামাপুজোর মূল ভাবনা ‘বন্দেমাতরমের ১৫০ বছর’। দেশপ্রেম, স্বাধীনতার ইতিহাস এবং জাতীয় চেতনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এবারের মণ্ডপসজ্জা।
থিমের মাধ্যমে ‘বন্দেমাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব এবং দেশের প্রতি ভালোবাসার বার্তা দর্শনার্থীদের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী অমিত মালী। পাশাপাশি শিল্পী শুভদ্রা লাহা ও কৌশিক লাহার সৃজনশীল শিল্পকর্মে মণ্ডপসজ্জায় যুক্ত হচ্ছে বিশেষ মাত্রা।
৪৯তম বর্ষের এই পুজোয় দেশাত্মবোধ ও ইতিহাসের মেলবন্ধন কতটা আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শনার্থীরা।












Leave a Reply