কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে ১০ টাকা দরে আলু ক্রয় করা সহ ৬ দফা দাবিতে সদর মহকুমা শাসককে স্মারকলিপি দিল অগ্রগামী কৃষানসভা। এদিন তারা ফরোয়ার্ড ব্লক পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়। তারপর তারা কোচবিহার সদর মহকুমা শাসক রাকিবুর রহমানের কাছে স্মারকলিপি দেয়।
তাদের দাবি, আলু চাষীদের নিকট হইতে রাজ্য সরকারকে দশ টাকা কেজি দরে আলু ক্রয় করতে হবে, হিমঘরে ইচ্ছুক কৃষকদের আলু সংরক্ষণ করতে হবে, কৃষকদের ঋণ মুকুব করতে হবে, বছরে ৩ টা হিমঘর খুলতে হবে। কেন্দ্রীয় সরকারকে গ্যাসের প্রার্থী দাম ও তার করতে হবে সহ অন্যান্য দাবিতে মহকুমা শাসককে স্মারকলিপি দেন অগ্রগামী কৃষাণসভা।












Leave a Reply