পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ১০ই মার্চ অর্থাৎ আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডাকা হয়েছে ধর্মঘট। সেই ধর্মঘটকে ব্যর্থ করতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন। আজ তারা মিছিল করেন ধর্মঘটের প্রতিবাদে।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার শাখার সভাপতি বিশ্বজিৎ সাঁই বলেন, আগামীকালকে ধর্মঘট ডাকা হয়েছে তাকে ব্যর্থ করার প্রতিবাদেই আমাদের এই মিছিল। দাবি থাকলে সেগুলো সরকারের সাথে আলোচনা করে মেটাতে হবে ধর্মঘট সেটার উপায় নয়। বিভিন্ন সরকারি দপ্তরের সাধারণ মানুষ আসুন তাদের কাজের জন্য সরকারি কর্মচারীদের মানুষ থেকে আলাদা করার জন্য এই ধর্মঘট। এই ধর্মঘটকে ব্যর্থ করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের যা দাবী দাওয়া আছে সেটা আমরা সরকারের সাথে আলোচনা করে নেব কিন্তু কর্মনাশা ধর্মঘট নয়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে ধর্মঘটের প্রতিবাদে মিছিল।












Leave a Reply