পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সামাজিক তথা মানব সম্পদ উন্নয়ন প্রকল্পে টাটা পাওয়ার একটি অগ্রণী শিল্পগোষ্ঠী। সম্প্রতি টাটা পাওয়ার হলদিয়া ডিভিশনের সি এস আর প্রকল্পে স্পেড, কলকাতা এবং অলিগ সোসাইটি, জামশেদপুরের উদ্যোগে ৩-রা মার্চ থেকে ১৫-ই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত হলদিয়া পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হল নতুন জাতীয় শিক্ষা নীতি ২০২০ সম্পর্কে আলোচনা সভা। এই আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষক এবং অভিভাবক এই মনোজ্ঞ আলোচনা সভায় অংশগ্রহন করেন। মূল বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর গৌতম কুমার দাস, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী প্রাণনাথ শেঠ এবং সমাজতত্ববিদ শ্রী স্বপন মন্ডল। অলিগ সোসাইটি, জামশেদপুরের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমতি দিশা গুপ্ত, আফতাব আলম এবং শ্রীমতি নেহা ভূষণ।
এর পাশাপাশি টাটা শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা এবং পাতিখালি গ্রামের অসংগঠিত শ্রমিকদের নিয়ে প্লাস্টিক বর্জন, তামাক বর্জন এবং পেশাগত অসুখ ও কর্ম নিরাপত্তা নিয়ে তিন দিনের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত থাকেন ফসেট -কলকাতার শ্রী প্রবীর দাস এবং সাহেব আলী খান, স্পেড -কলকাতার শ্রী শঙ্কর মন্ডল এবং শ্রী মোহন হালদার এবং টাটা পাওয়ার এর বিভিন্ন অধিকারিকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় শ্রী রাজকুমার লস্কর।
স্পেড ও অলিগ সোসাইটির উদ্যোগে হলদিয়া শিল্পাঞ্চলে টাটা পাওয়ার সি এস আর কর্মসূচি রূপায়ণ ।












Leave a Reply