হরিশ্চন্দ্রপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক ও দুই শিশু-সহ জখম চার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই চালক। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর–১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। জখম হয়েছেন কুশলপুর গ্রামের বাসিন্দা সোনা মুসহর এবং বনসরিয়া গ্রামের বাসিন্দা মাসুম আলি। দুর্ঘটনায় আহত হয়েছে সোনা মুসহরের দুই নাবালক সন্তানও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনা মুসহর তাঁর দুই নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে বাইকে তুলসীহাটার দিক থেকে মহেন্দ্রপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসছিল আরেকটি বাইক। ভবানীপুর গ্রামে ধরম কাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুই চালক ও দুই শিশু রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। দুমড়েমুচড়ে যায় বাইক দুটিও। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *