পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা শাখার জেলা শাসকের সাথে আলোচনা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সরকারি কর্মচারীদের একটি অন্যতম সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। তারই একটি শাখা পূর্ব বর্ধমান জেলা শাখা। আজ সাতটি দাবি-দাওয়া নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনায় বসলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সদস্যরা।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাঁই বলেন, আমরা আমাদের সংগঠনের তরফ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনায় বসছি। জেলা শাসকের সঙ্গে দেখা করার অনুমতি আমরা আগেই নিয়েছিলাম। বিভিন্ন দপ্তরের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের পদোন্নতি এবং ট্রান্সফারের ব্যাপারে আলোচনা। সংগঠনের মধ্যে অঙ্গনওয়াড়ি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের পর্যাপ্ত টাকাটি পেতে সেই বিষয় নিয়েও আলোচনা হবে। এছাড়াওআমরা সরকারি কর্মচারীরা বিভিন্ন জায়গায় ভোটের ডিউটি পালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হই যাতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা যায় সেই বিষয়েও আমরা আলোচনা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *