মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েত এলাকার মধ্য রাঙ্গালিবাজনা গ্রামে বজ্রপাতে একটি বাড়ি ভস্মীভূত হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েত এলাকার মধ্য রাঙ্গালিবাজনা গ্রামে বজ্রপাতে একটি বাড়ি ভস্মীভূত হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম তপন বর্মন। তিনি পেশায় রাজমিস্ত্রী। এদিন সন্ধ্যা ছটা নাগাদ জোর শব্দ করে বাজ পড়ে। তপনের বাড়িতে আগুন লেগে যায়। এলাকার বাসিন্দারা আগুন নেভাতে হাত লাগান। তবে শেষ রক্ষা হয়নি। পরিবারের সদস্যরাও পাশের বাড়িতে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *