নকল আলতা ও সিঁদুর উদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নকল আলতা ও সিঁদুর উদ্ধার। চাকদাহ উত্তর লালপুরে একটি নকল আলতা তৈরির কারখানায় শনিবার সকালে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চাকদা থানার পুলিশ। প্রায় তিন ঘন্টা ধরে ওই নকল আলতা তৈরির কারখানায় তল্লাশি শেষে পাঁচ হাজার বোতল নকল আলতা আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাকদা উত্তর লালপুরের অঞ্জন রায় ভৌমিক নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কলকাতার একটি নামি ব্র্যান্ডের নকল আলতা তৈরি করে বাজারে বিক্রি করছে বলে খবর মেলে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে উত্তর লালপুরে অঞ্জন রায় ভৌমিকের আলতা কারখানায় হানা দেয় পুলিশ ও জেলা ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ তাদের যৌথ হানায় পাঁচ হাজার বোতল নকল আলতা ও ১০০০ প্যাকেট নকল সিঁদুর আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চাকদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *