পঞ্চায়েত ভোটের আগে নতুন নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর.. পাল্টা বিস্ফোরক কোচবিহারের বিজেপি বিধায়িকা মালতি রাভা রায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দিনহাটা এক নম্বর ব্লকের ভিজেল ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন এই অঞ্চলের তৃণমূল পুরুষেরা এবং যুবরা আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেকটি বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূলের বাড়ি চিহ্নিত করতে হবে। এই এলাকার সবকটি বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি জয়লাভ করতে না পারে একটিতেও যদি বিজেপি বা বামেরা বা কংগ্রেস জেতে তাহলে জানতে হবে সরষের মধ্যে ভূত আছে তারা এদিকেরও খাচ্ছে অধিকার খাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে। পঞ্চায়েত নির্বাচন কড়া নারছে দোরগোড়ায় তার আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই নিদান ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা। বারবারি সন্ত্রাসের আঁতুর ঘর বলে পরিচিত দিনহাটার বিস্তীর্ণ অঞ্চল এবার সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি চিহ্নিত করার যে নিদান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দিয়েছেন তা নিয়ে রীতিমতো শোরগোল কোচবিহারের রাজনীতিতে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি।

এপ্রসঙ্গে তুফান গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়িকা মালতি রাভা রায় বলেন, উদয়ন গুহ বিতর্কিত মন্তব্য করে প্রতিদিন মিডিয়ায় জ্যান্ত থাকতে চাইছেন। পাশাপাশি তিনি বলেন যারা পতাকা লাগাতে যাবে তারা হাত ভেঙে হাঁটু ভেঙ্গে ফিরে আসবেন এই জন্য বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ তৈরি রয়েছেন।‌
এদিন ঠিক কি কি জানালেন আমরা শুনবো,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *