অবৈধভাবে তোর্ষা থেকে মাটি তুলে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠল কোচবিহারে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: অবৈধভাবে তোর্ষা থেকে মাটি তুলে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠল কোচবিহারে । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ঘটনাস্থলে সিভিক ভলান্টিয়ার উপস্থিত থাকলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি বলেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন হরিণচওড়া এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেখানকার কিছু তৃণমূল নেতার মদতেই এই কাজ হচ্ছে। বড় বড় পাম্প মেশিন বসিয়ে মোটা পাইপের সাহায্যে নদী থেকে মাটি তুলে তোর্ষার বাঁধের রাস্তার ওপর দিয়ে একটি পুকুরে নিয়ে যাওয়া হচ্ছিল। যে কর্মীরা সেই কাজ করছিলেন তাঁরা বলেছেন, প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার কন্ট্রাক্টে সেই কাজ হচ্ছে। যদিও অবৈধভাবে মাটি তোলার কাজে তাঁরও মদত ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

সেই অভিযোগ অস্বীকার করে মকসেদুল হক বলেন, ‘যেহেতু এই কাজটি বেআইনি। তাই বন্ধ করে দেওয়া হল।’ মাটি তোলার কাজের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *