নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ শে মার্চ দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। রানাঘাটের সাড়ম্বরে পালিত হল বিশ্ব কবিতা দিবস। উচ্চারণের উদ্যোগে রানাঘাট কৃষ্ণপান্তি অডিটোরিয়ামে আয়োজিত হল কবিতার উচ্চারণ নামক বিশেষ অনুষ্ঠানটি। এই বিশেষ অনুষ্ঠানে একক কবিতা পরিবেশন করেন পাপিয়া বন্দ্যোপাধ্যায়। আয়োজিত হয় কবিকন্ঠে কবিতা পাঠ অংশ নেন বিশিষ্ট কবি সুজিত মন্ডল এছাড়াও আরো শতাধিক কবিতা শিল্পী এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দোপাধ্যায়, উপপুরপ্রধান আনন্দ দে রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনুশ্রী গোস্বামী, রানাঘাট পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উচ্চারণের অধ্যক্ষ চন্দ্রজিৎ প্রামানিক।
রানাঘাটের সাড়ম্বরে পালিত হল বিশ্ব কবিতা দিবস।












Leave a Reply