অবশেষে বিধায়কের ফান্ডের আর্থিক অনুকুল্যে পুরসভার পক্ষ থেকে পাকা রাস্তা হওয়া কাজ খতিয়ে দেখতে এলেন স্বয়ং বিধায়ক।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : এলাকার বাসিন্দাদের বহু দিনের দাবি ছিল এলাকার রাস্তা পাকা করবার। অবশেষে বিধায়কের ফান্ডের আর্থিক অনুকুল্যে সেই রাস্তা পুরসভার পক্ষ থেকে পাকা রাস্তা হওয়ায় সেই কাজ খতিয়ে দেখতে এলেন স্বয়ং বিধায়ক। দেখে এলাকার বাসিন্দাদের দাবি পুরন হতে দেখে যেমন খুশি হলেন। তেমনি রাস্তাটি যাতে টিকসই হয় সে ব্যাপারে কিছু জায়গায় মাটি ফেলে মজবুত করার জন্য পুরচেয়ারম্যানের কাছে আবেদন জানান বিধায়ক অশোক লাহিড়ী।
বুধবার বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডে গিয়ে এলাকাবাসির বহুদিনের এই দাবি পুরন কতটা কার্যকরি হলো সে ব্যাপারেই পরিদর্শনে যান তিনি। এবং গিয়ে যথারীতি খুশি তিনি যে তিনি এলাকাবাসির দাবি টুকু পুরন করতে পেরেছেন। এখন শুধু পুর চেয়ারম্যান রাস্তাটির উদ্বোধন করেন সে ব্যাপারে তাকে অনুরোধ জানান বিধায়ক অশোক লাহিড়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *