পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দেউলিহাটের যুবকের প্রাণ গেলো সিকিমের তুষার ধসে।
রামনগরে প্রীতমের পরিবারে এখন শুধুই শুন্যতা। বাড়ির অন্যতম উপার্জনক্ষম সন্তানের মৃত্যু। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার । তাকেও কেড়ে নিল তুষার ধস।
উৎসাহের সঙ্গে বরফ দেখতে যাওয়াটাই কাল হল । পরিবার সূত্রে খবর বয়স মাত্র ৩৮ বছর,ইলেকট্রিক গুডস একটি ফেক্টরী রয়েছে ওনার মানিকতলা বাগমারিতে।
বন্ধুদের সাথে গিয়েছিলেন সিকিমে। বরফ পড়ার খবর পেয়ে তাঁরা ছুটে গিয়েছিলেন সিকিমের ১৭ মাইল এলাকায়। অনেকেই রাস্তার ধারে বরফ নিয়ে খেলছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বরফের পরিমাণ বেশি ছিল। সেই লোভটা আর সামলাতে পারেননি তাঁরা। কিন্তু আচমকাই তুষার ধস। উপর থেকে ক্রমাগত নামতে থাকে বরফ।
আনন্দ যে কখনো কখনো নিরানন্দ নিয়ে আসে তা বলা যায়না।
ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর এসে পৌঁছেছে। শোকে ভেঙে পড়েছেন তাঁর বাড়ির লোকজন। তার একটি ছয় বছরের সন্তান রয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ পৌঁছানোর কথা বাড়িতে। অকালে ঝরে গেল একটি প্রাণ। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
সিকিমে তুষারধসে প্রাণ গেল রামনগরের যুবকের, শোকের ছায়া গোটা এলাকায়।












Leave a Reply