রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হল বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হল বাসিন্দারা। কালচিনি ব্লকের হাসিমারা এলাকার বাসিন্দারা শুক্রবার রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে হাসিমারা থেকে আলিপুরদুয়ার গামী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় আধ ঘণ্টা বিক্ষোভ চলার পর ঘটনা স্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে অবরোধ তুলে নেয়। এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান, হাসিমারা এলাকার রেশন ডিলার তাদের রেশন পরিষেবা থেকে বঞ্চিত করছে এমনকি অনেক গ্ৰাহকের রেশন বকেয়া আছে। অভিযোগ, রেশন দোকানে দুই বার থেকে তিন বার যাওয়ার পরেও অনেক সময় রেশন মিলেনা। এছাড়া বর্তমানে রেশন ডিলার এক কিমি দূরে অন‍্যত্র রেশন দোকন নিয়ে গিয়েছে গ্ৰাহকের না জানিয়ে। এই সমস্ত কারণে বাসিন্দারা এদিন বিক্ষোভ দেখায়। এদিকে ঘটনাস্থলে রেশন ডিলার আসলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *