লেলিহান অগ্নিশিখায় ভশীভূত হয়ে গেল একটি বাড়ি কাল সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ১ নং অঞ্চলের ত্রিশালনে ।

বাঁকুড়া, আবদুল হাই:-লেলিহান অগ্নিশিখায় ভশীভূত হয়ে গেল একটি বাড়ি কাল সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ১ নং অঞ্চলের ত্রিশালনে । জানা যায় যে এই বাড়ি মালিকের নাম স্বপন দুলে স্বপন দুলের স্ত্রী সেই সময় গ্যাসে রান্না করে পরিবারের সবাই তখন ব্যস্তর মধ্যে থাকেন হঠাৎ এই গ্যাস সিলিন্ডার লিক করে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। তড়িঘড়ি গ্রামবাসীরা সাহায্যর হাত বাড়িয়ে দেন। কিন্তু আগুনের তীব্র এতটাই ছিল কোনভাবেই সেই আগুনকে নিয়ন্ত্রণ আনতে পারেন না গ্রামবাসীরা আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসে তার পরে ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ উপস্থিত হন। উনাদেরকে আশ্বাস দিয়ে আসেন পুলিশ আধিকারিক সহ এলাকার বিশিষ্ট কয়েকজন ব্যক্তি। অসহায় পরিবার এখন কি করবে সেই আশাতেই দিন কাটছে। বাড়ির মালিক বলেন সোনা, দানা টাকা-পয়সা আধার কার্ড প্যান ,কার্ড ,ভোটার কার্ড সবই পুড়ে শেষ হয়ে গেছে। এখন তাদের আস্তানা গাছ তলায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *