পুরনো জমি বিবাদের জেরে, প্রতিবেশীর বিরুদ্ধে মলত্যাগ করে বাড়িতে ছুড়ে মারার অভিযোগ দায়ের শান্তিপুর থানায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুলবুল দত্ত, স্বামী পরিত্যক্তা হিসাবে সংসার চালাতে অন্যের বাড়িতে পরিচায়িকার কাজ করে নিজের মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করেন কোনরকমে। শ্বশুর যদিও তিনি শ্বশুর বাড়িতেই থাকেন।
দারিদ্রতার কারণে ছেলেকে বাপের বাড়িতে রেখে পড়াশোনা করাচ্ছেন তিনি।
প্রতিবেশী কার্তিক গাঙ্গুলীর সাথে শশুর বাড়ির পুরনো জমি সংক্রান্ত বিবাদ রয়েছে তাদের যা আইনের বিচার্য বিষয়, কিন্তু তারই মাঝে বুলবুল দেবীর বাড়ির মধ্যে নোংরা আবর্জনা ফেলা , অশ্রাব্য ভাষায় গালিগালাজ ধরনের নানা বিষয়ে বিরক্ত করে থাকেন বলেই অভিযোগ।
তবে এ পর্যন্তও ঠিক ছিলো। কিন্তু তা অতিক্রান্ত হয়ে, প্রতিবেশীর বাড়ি থেকে মল মূত্র প্লাস্টিক প্যাকেটে করে ছুড়ে মারা শুরু হয়েছে সপ্তাহখানেক যাবৎ।
ধৈর্যের বাঁধ ভেঙে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঢিল ছোড়া দূরত্বে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিকের বাড়ি। বিপদগ্রস্ত ওই মহিলা শরণাপন্ন হর তার। তিনি ওই এলাকার বিশ্বজিত দাস এবং রাজা
চ্যাটার্জিকে পালাগতভাবে বিষয়টি দেখার নির্দেশ দেন। তারা বলেন দুপক্ষকে একত্রে বসানোর চেষ্টা চলছে।
তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে কার্তিক বাবু মল পরীক্ষার কথা বলেন, তিনি বলেন তাদের বাড়িতে সকলেই বয়স্ক, গু প্রকৃতপক্ষে কার তা তদন্ত করুক ওরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *