পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা দিয়ে আই এস এফ শুরু করল পঞ্চায়েত ভোটের প্রচার প্রস্তুতি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নামালবাড়ে আই এস এফের উদ্যোগে বস্ত্র বিতরন ও নওসাদ সিদ্দিকীকে সংরর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রথমে রামতারক থেকে মোটর বাইক, র‍্যালি করা হয়। রাস্তার মাঝে একাধিক জায়গায় সাধারন মানুষ সংবর্ধনা দেন। এরপর কোলাঘাটের নামালবাড় এলাকায় একটি কর্মীর সম্মেলন করেন মূলত অঞ্চলে ভোটকে সামনে রেখে এই কর্মী সম্মেলন বলে জানা যায়। কর্মী সম্মেলন থেকে একটাই বার্তা দেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী যে গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা প্রতিটা অঞ্চলে প্রার্থী দেব এবং আমরা নির্ণায়ক ভূমিকা পালন করব। আমরা যদি জিতি কি কি কাজ করব কর্মীদের বার্তা দেন যে আমাদের মূলত কাজ হবে প্রতিটি মানুষ কে বাড়িতে গিয়ে তার পঞ্চায়েত সুবিধা পৌঁছে দেওয়া। সিপিএমের সাথে জোট হবে কি হবে না এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আমরা গ্রাম পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব এবং নির্ণায়ক ভূমিকা পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *