বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় রানাঘাট ৭ নম্বর ওয়ার্ডে আম্বেদকারের জন্ম দিবস পালিত হয়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ যথাযোগ্য মর্যাদায় রানাঘাটে পালিত হল বি আর আম্বেদকরের ১৩২তম জন্ম দিবস। বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় রানাঘাট ৭ নম্বর ওয়ার্ডে আম্বেদকারের জন্ম দিবস পালিত হয়। ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা ছিলেন ড: বি আর আম্বেদকর।এদিন আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচনা করা হয় আম্বেদকরের আদর্শ নিয়ে। উপস্থিত ছিলেন নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় সহ বিজেপি কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *