মালদহের বামনগোলায় ব্লকের পাকুয়াহাট এলাকায় বি আর আম্বেদকরের পূনাবয়ব মূর্তি আবরন উন্মোচন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—শুক্রবার ছিলো বি আর আম্বেদকরের ১৩৩ তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে মালদহের বামনগোলায় ব্লকের পাকুয়াহাট এলাকায় বি আর আম্বেদকরের পূনাবয়ব মূর্তি আবরন উন্মোচন করা হয় শুক্রবার সন্ধ্যায় বি আর আম্বেদকর মোড়ে ।এদিন বি আর আম্বেদকরের ১৩৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে পাকুয়াহাট আম্বেদকর মোড়ে বাবা সাহেব পূনাবয়ব মূর্তি আবরন উন্মোচন করা হয়। এদিন মালদা নালাগোলা রাজ্য সড়কের চৌরাস্তার মোড়ে বি আর আম্বেদকরের মূর্তির ফিতে কেটে শুভ উন্মোচন করেন মালদহে পুলিশ সুপার শ্রী প্রদীপ কুমার যাদব সহ পুলিশের বিভিন্ন আধিকারিকেরা এছাড়া উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী, পাকুয়াহাট ফাড়ির ইন্সপেক্টর রাকেশ বিশ্বাস সহ ঐ এলাকার সাধারণ মানুষ ও সমাজসেবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *