ফালাকাটার সুভাষপল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটার সুভাষপল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি ছোট গাড়ি। ওই গাড়ির মালিক জানান, যে আজ সে ওই গাড়িটি সার্ভিসিং করে এসে তার বাড়ির গ্যারেজ ঘরে রাখে তার কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। এরপর এ এলাকাবাসীরা ফালাকাটা দমকল কেন্দ্রে খবর দিলে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এদিকে আগুন নেভানোর কাজে হাত লাগায় এলাকাবাসীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *