গরমের হাত থেকে বাঁচতে বট গাছের ডালে ডালে বিশ্রামে বালকেরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ- বছরের প্রথম দিনে প্রচন্ড গরমে মানুষের জীবন হয়ে ওঠেছে দুর্বিসহ।তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাড়িতে প্রচন্ড গরম।আর গরমের হাত থেকে বাঁচতে বট গাছের ডালে ডালে বসে আছে অনেকেই। এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর এলাকায়। সকাল থেকেই চড় চড় করে বাড়ছে তাপমাত্রা। রাস্তাঘাট ফাঁকা বললেই চলে। বিশেষ কাজ ছাড়া অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *