যৌনাঙ্গে রয়েছে একাধিক সেফটিপিন, ঘরের ভেতর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তি কে খুন করা হয়েছে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যৌনাঙ্গে একাধিক সেফটিপিন মারা অবস্থায় এক ব্যক্তির ঘরের ভেতর থেকে পচা গলা মৃত উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। জানা যায় মৃত ব্যক্তির নাম মলয় বসাক, বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার মাঠ পাড়ায়। জানা যায় ওই ব্যক্তির শ্বশুরবাড়ি শান্তিপুর ফুলিয়ার নিমতলা এলাকায়। স্ত্রী শিপ্রা বসাকের দাবি, গত কয়েকদিন ধরে তিনি বাবার বাড়িতে বেড়াতে যায়। গতকাল রাতে ছেলে বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতেই দেখে পড়ে রয়েছে বাবার মৃতদেহ, মাকে গিয়ে বলতেই স্ত্রী ছুটে আসে। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর ওই ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার করে। তবে ব্যক্তির গোপনাঙ্গে মারা ছিল একাধিক সেফটিপিন। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। স্ত্রীর দাবি, তার পেশায় টোটো চালক হলেও মোবাইলে খুবই আসক্ত ছিল, দেখতো সেক্সচুয়াল ভিডিও। মাঝেমধ্যে সেই ভিডিও ডাউনলোড করে রাখত, এই নিয়ে স্ত্রীর সাথে মাঝেমধ্যে বিবাদ হতো। তাহলে কি বিকৃত যৌনতার লালসার কারণেই স্বামীকে খুন নাকি রয়েছে অন্য কোন রহস্য, তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *