নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গাছ থেকে নারকেল পারতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনাটি শান্তিপুর ব্লকের বাস ডোব গ্রামে। জানা যায় মৃত ব্যক্তির নাম মাধব ওরাং বয়স আনুমানিক ৫৮ বছর। পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ওই ব্যক্তি বাড়িরই নারকেল গাছে ওঠে ডাব পাড়তে, এরপর ছটাং গাছ থেকে নিচে পড়ে যায়, ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গাছ থেকে নারকেল পারতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির, মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তে।












Leave a Reply