প্রাচীন মায়াপুর চৈতন্য কলোনি, নীদয়া ঘাট সংগ্লগ্ন এলাকায় আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে, স্থানীয় সুত্রে জানা যায় নদীয়া ঘাট সংগ্লগ্ন এই পরিত্যক্ত আবর্জনার স্তুপে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় আগুনের তীব্রতা বাড়তে থাকলে আতংকিত হয়ে এলাকা বাসী খবর দেয় দমকলে।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় ও দীর্ঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় দের দাবী এই আবর্জনা স্তুপের পাশেই রয়েছে একটি বড় বাশ ঝার ও তার পাসেই রয়েছে বেড়া, টিন সহ বহু কাচা বাড়ি ফলত আগুনের তীব্রতা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল সময় মতো দমকল না এলে একটা বড়সড় দূর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু দমকল সময় মত এসপ নিয়ন্ত্রণে আনে আগুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *