পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সকাল থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধের ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে দিকে দিকে ৷ রাস্তাঘাটে বাস থেকে মানুষের দেখা মেলা ভার ৷ বনধ সফল করতে রাস্তায় নেমেছেন আদিবাসীরা ৷
সাতগেছিয়া চৌমাথায় পথ অবরোধ কর্মসূচি করেন।
আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বালুরঘাটে আদিবাসী মহিলাদের দন্ডি খাটানোর ঘটনায় চরম অবমাননার অভিযোগে ১২ ঘণ্টা বনধ।
পাশাপাশি সোমবার মোট ৫ দফা দাবি নিয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া চৌমাথায় বনধ এ সামিল হয় আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।
সকাল ৬ টা থেকে শুরু হয় অবরোধ ।
প্রচণ্ড তাপপ্রবাহের কারনে আনুমানিক বেলা ১১ টা নাগাদ উঠে যায় অবরোধ।












Leave a Reply