বাঁকুড়া, নিজস্ব প্রতিনিধ:-প্রখর গ্রীষ্মে বাঁকুড়া জেলায় অন্যান্য সমস্যাগুলির মধ্যে অন্যতম পানীয় জলের যদিও সমস্যার সমাধানে চেষ্টা হয়েছে কম বেশি কিন্তু সমাধান হয়নি বাঁকুড়ার সব জায়গায়।
যেমন – বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়াতে দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা এবং এই সমস্যাটি দু চার দিনের নয় বরঞ্চ বলা যেতে পারে দীর্ঘদিন ধরেই পানীয় জল সমস্যায় নাজেহাল এলাকাবাসী।
সরকারি ভাবে পানীয় জল সমস্যা সমাধানের জন্য কল বসেছে কিন্তু সেই কলে জল নেই ।
সমস্যা সমাধানের দাবি তুলে আজ এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
দীর্ঘ কয়েক ঘণ্টা পথ অবরোধ চলতে থাকায় প্রশাসনিক দপ্তরের জয়েন বিডিও সাহেব জানান– এই সমস্যা আমরা যতদ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করছি । আপাতত দুটি ট্রাঙ্কারে করে জল পৌঁছে দিচ্ছি ।
প্রশাসনিক দপ্তরের প্রতিশ্রুতি এবং কিঞ্চিত সহযোগিতায় বিক্ষোভ কারিরা অবরোধ তুলে নিতে সম্মত হয় এবং পথ ছেড়ে যে যার বাড়ি ফিরে যায়।
পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের, সমস্যার সমাধানের দাবি তুলে পথ অবরোধ এলাকাবাসীর।












Leave a Reply