প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : মানিকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হলো মানিকপুর ডেল্টা জুট মিলের সামনে। দিদির সুরক্ষা কবজ কর্মসূচি সকাল থেকে চলছিল, মানিকপুর শিবতলা শিব মন্দিরে পুজো দিয়ে শুরু হল সুরক্ষা কবজের কর্মসূচি। বিধায়িকা সহ তৃণমূলের নেতৃত্বরা এলাকায় ঘুরে ঘুরে সরকারের প্রদ্যত ১৫ টি প্রকল্প কারা কারা পাচ্ছেন না তা সরোজমিনে দেখলেন। এবং বিভিন্ন অভিযোগ নথিভুক্ত করলেন। বিনা মধ্যাহ্নে পার্টি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সেরে মানিকপুর পঞ্চায়েত অফিসে এসে বিভিন্ন কাজকর্ম দেখলেন এবং বৈকাল বেলায় মানিকপুর মিলগেটের সামনে পথ সভা করলেন। দলের নির্দেশ মতন ওই স্থানে পথসভার মধ্য দিয়ে রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি আছে সেগুলি মানুষের সামনে তুলে ধরা হলো। এই পথসভায় উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, সাঁকরাইল ব্লকের মহিলা সভানেত্রী নাসিমা কাজী, ব্লক সভাপতি অমৃত বসু, যুব সভাপতি প্রণয় কারার, সভাপতি শেখ আহমেদ, হাওড়া জেলার আইএনটিটিইউসি সভাপতি অরুপেশ ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ। সবার শেষে দুস্থ ব্যক্তিদের হাতে অগ্রিম ঈদের শুভেচ্ছা বাবদ বস্ত্র বিতরণ করা হলো পার্টির পক্ষ থেকে।
সাঁকরাইল ব্লকে মানিকপুর অঞ্চলে দিদি সুরক্ষাকবচ হল মঙ্গলবার ।












Leave a Reply