পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সমবায় মন্ত্রী অরূপ রায়ের পৌরহিত্তে বৈঠক হল।।।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – হাওড়া শহরে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় হাওড়া পুরভবনে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের পৌরহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন, হাওড়া পুরসভার পানীয় জল বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তীব্র গরমে চারিদিকেই এখন পানীয় জলের সংকট। হাওড়া শহরের বহু জায়গায় পর্যাপ্ত পানীয় জলের অভাবে ক্ষুব্ধ মানুষ। বিশেষত হাওড়া সংযুক্ত এলাকায় জলের সরবরাহ নিয়েও উঠেছে অভিযোগ। বিভিন্ন বিষয় নিয়েই এদিন বৈঠক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *