সর্বমঙ্গলা মাতার মন্দিরে নতুন অফিস করে উদ্বোধনের বিধায়ক খোকন দাস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। বর্ধমান শহরের রাজা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের। পরবর্তীকালে এই মন্দিরের ট্রাস্টবোর্ড গঠিত হয়। এই ট্রাস্টবোর্ড মূলত মন্দিরের সৌন্দর্যায়নের উপর গুরুত্ব দেয়। ধীরে ধীরে বিভিন্ন রকম সৌন্দর্যায়ন করা হয় সর্বমঙ্গলা মাতার মন্দিরে। এই মন্দিরের ভেতরে আজ নবনির্মিত অফিস ঘরের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ক্যামেরার মুখোমুখি হয়ে বিধায়ক খোকন দাস বলেন, আগে থেকেই একটি অফিস ঘর এই মন্দিরের ভিতরেই অতিথিদের বসার জন্য যে ঘরটি ছিল সেটি নির্মাণ করা হয়নি এতদিনে সেটিকে পুননির্মাণ করে আজ সেই অফিস ঘরটি উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *