পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভা বোর্ড গঠনের পর থেকেই নাগরিকবৃন্দ পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করে তোলা হচ্ছে পৌর স্বাস্থ্যকেন্দ্র। সেই রকমই আজ বর্ধমান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কালিবাজার আমতলা এলাকায় উদ্বোধন করা হলো সুস্বাস্থ্য কেন্দ্রের। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামানিক, বর্ধমান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা দত্ত সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা দত্ত সেনগুপ্ত বলেন, আজকে বর্ধমান পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে একটি পৌর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। আমি বর্ধমান পৌরসভা কে সাধুবাদ জানাবো যে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। প্রাথমিক চিকিৎসার সুবিধা নয় নম্বর ওয়ার্ডের মানুষরা এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পাবেন। তার জন্য আমি বর্ধমান পৌরসভার কাছে কৃতজ্ঞ।।
বর্ধমান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন।












Leave a Reply