পূর্ব বর্ধমান জেলায় বৃহস্পতিবার দিন বর্ধমান শহরে সি পি ডি আর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় কার্জন গেট চত্বরে ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলায় বৃহস্পতিবার দিন বর্ধমান শহরে সি পি ডি আর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় কার্জন গেট চত্বরে । সি পি ডি আর পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করতে দেখা যায়, সেগুলি হল – ব্যাপক মানবিকতার হরণের বিরুদ্ধে মানবিকতার রক্ষা শপথ নেওয়া, হাজার হাজার বন্ধ কলকারখানা, লক্ষ লক্ষ বেকার ছেলে চাকরির নিয়োগ এবং চাকরির দুর্নীতি। এছাড়াও শাসক দলে থেকে যারা চাকরিকে নিয়ে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল নেত্রীকে অনুরোধ জানানো হবে,তাদেরকে অবিলম্বে দল থেকে বের করে দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে তার অন্যতম দল হলো সি পি ডি আর। গণফ্রন্টের শরিক দল এবং কৃষি জমি রক্ষা কমিটির সক্রিয় সদস্য হিসেবে লড়াই করেছিলেন। সিঙ্গুর,নন্দীগ্রাম এবং ছোট আঙারিয়ার মতো জায়গায় লড়াই চালিয়েছেন। সি পি ডি আর ওয়েস্ট বেঙ্গল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি,রহময় বিশ্বাস বলেন- এই সংগঠন সত্যের জন্য লড়াই করে আর আগামীদিনে সত্যের পথে লড়াই চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *