বর্ধমান পৌরসভার উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন।

সংবাদদাতা,পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে বৃহস্পতিবার দিন বর্ধমান পৌরসভার উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস। অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক খোকন দাস বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় বাড়ির কাছাকাছি হেল্থ সেন্টার খুলছেন তার কারণ হলো সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান সামান্যতম চিকিৎসার জন্য। কোনরকম ছোটখাটো রোগের জন্য কোথাও যেন না যেতে হয় সেই জন্য এই হেল্প সেন্টার প্রকল্প। গোটা বাঙালা জুড়ে এই প্রকল্প চালু হচ্ছে। বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ড এর মধ্যে ২৭ টি ওয়ার্ডে হেল্থ সেন্টার হয়ে গেছে। কোনও ওয়ার্ডে ঘর ভাড়া নিয়ে আবার কোথাও নিজস্ব বিল্ডিং বানিয়ে হেল্থ সেন্টার খোলা হয়েছে।হেল্থ সেন্টারগুলোতে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একজন করে ডাক্তার থাকবেন চিকিৎসার জন্য। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বিনা পয়সায় ওষুধও দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল-কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *