অবশেষে ময়নার মৃত বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার দেহ সৎকাজ সম্পন্ন হল, শ্রদ্ধা জানালো বিধায়ক সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রামের মৃত বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণর ভূঁইয়ার দেহ সৎকর্ম সম্পন্ন হল, এদিন তার মৃতদেহের উপর ফুল দিয়ে সাজিয়ে মুড়ে ফেলা হলো দলীয় পতাকা দিয়ে, শ্রদ্ধা জানালেন গ্রামের মানুষজন সহ বিজেপির নেতাকর্মীরা, এছাড়াও শুদ্ধ জানালেন বিধায়ক অশোক দিন্দা, কার্যত শোখের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে, তবে এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, তবে আতঙ্কের মধ্যে রয়েছে পরিবার মৃত বিজেপি নেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমাদের রাজ্য পুলিশের উপর আস্থা নেই, এখনো প্রকাশ্যে ঘুরছে দোষীরা, এই রাজ্যের পুলিশ কিছু করছে না, পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার, প্রসঙ্গত কত সোমবার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে, এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতী তোলপাড় হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *