পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রাস্তা অবরোধ করলো তৃণমূল। নন্দীগ্রামে বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। তাদের দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে।নন্দীগ্রামের বেশ কয়েকটি রাস্তার মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরোধ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ আনেন, এই দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায়। কনভয়ের সামনের দিকে থাকা গাড়ির ধাক্কাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এর পরেই স্থানীয়রা রাস্তায় নন্দীগ্রামে টায়ার জ্বেলে বিক্ষোভ দেখাতে থাকে। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবীতেও সরব হতে দেখা যায় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে।
শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রামে রাস্তা অবরোধ করলো তৃণমূল।












Leave a Reply